মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনায় জড়িত আরও দুই পুলিশ শনাক্ত

সাভারের আশুলিয়ায় ঘটে যাওয়া সহিংসতার লোমহর্ষক একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে সম্প্রতি।
১ মিনিট ১৪ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, আন্দোলকারীদের গুলি করে হত্যার পর মরদেহ ভ্যানে স্তূপাকারে রাখছেন মাথায় হেলমেট ও ভেস্ট পরা কিছু পুলিশ সদস্য। মরদেহগুলো রাস্তার পাশে থাকা পরিত্যক্ত ব্যানার দিয়ে ঢেকে দিচ্ছেন তারা। এরপর সেই মরদেহের স্তূপে আগুনও ধরিয়ে দেন তারা। গত ৫ আগস্ট আশুলিয়ায় ঘটে যাওয়া এই ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই শুরু হয় সমালোচনা। গতকালই এ ঘটনায় অভিযুক্ত ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আব্দুল্লাহিল কাফী আটক হয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে। এবার সেই ভিডিওটিতে থাকা আরও দুই পুলিশ সদস্যের পরিচয় মিলেছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে মরদেহ স্তূপ করে রাখা ভ্যানটির পাশ দিয়ে চিন্তিত মুখে পায়চারি করতে দেখা গেছে পুলিশের ওই দুই সদস্যকে। তারা হলেন, আশুলিয়া থানার উপসহকারী পরিদর্শক (এএসআই) বিশ্বজিৎ রায় ও কনস্টেবল মুকুল।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url